শ্রীমঙ্গল প্রেসক্লাব কমপ্লেক্স এর উদ্বোধন

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেসক্লাব এর নব নির্মিত কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ কমপ্লেক্সের উদ্বোধন করেন সাবেক চিপ হুইপ,অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

 

শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী, অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক।

 

প্রেসক্লাব সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক ইমাম হোসেন সোহেল, সিনিয়র সদস্য সরফরাজ আলী বাবুল, সদস্য কাউছার ইকবালসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *