Home দেশের খবর শেরপুরে মাদক বিরোধী অভিযানে নারীসহ ৩ জনের কারাদন্ড

শেরপুরে মাদক বিরোধী অভিযানে নারীসহ ৩ জনের কারাদন্ড

0
75

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার (০৫ জানুয়ারী), সকাল থেকে দুপুর পর্যন্ত ‘শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর’ উপজেলার সন্যাসীভিটা এবং নন্নী এলাকায় এ অভিযান চালায়।

 

এসময় সন্যাসীভিটা এলাকা থেকে গীতা রাণী বর্মন (৪৯) কে নিজ বাড়ি থেকে ২০ গ্রাম গাজাসহ, একই এলাকার তরুণ চন্দ্র বর্মণ (৫৫) কে নিজ বাড়ি থেকে ১০ গ্রাম গাজা সহ এবং নন্নী বন্দধারা গ্রামের নিজ বাড়ি থেকে জহুর উদ্দিন (৫০) কে ৩০ গ্রাম গাজা সহ আটক করা হয়।

 

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে গীতা রাণী ও তরুণ চন্দ্র বর্মন কে ৬ মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা এবং জহুর উদ্দিনকে ৩ মাদের বিনাশ্রম কারাদন্ড ও ৩শ টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here