দেবীগঞ্জে সাংবাদিক রাহাত হাসানের উদ্যোগে কম্বল বিতরণ

নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হাসান রনির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রাহাত হাসান রনির নিজ বাসায় ৭০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এইসময় উপস্থিত ছিলেন রনির পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সামসুল হুদা বুলবুল, চাচা সালাউদ্দিন পপলু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব মুন ও কোষাধ্যক্ষ নয়ন রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *