শাহজাদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুরে যথাযথ মর্যাদায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (৪ জানুয়ারী) সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর এলাকায় এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ রিয়াদ, পৌর ছাত্রলীগ সভাপতি রানা শেখ, সাধারণ সম্পাদক অনিক আকন্দ, মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন আহম্মেদ প্রতীক, শাহীন আহমেদ, পারভেজ হোসেন, হৃদয়, নাহিদ, সায়েম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *