Home দেশের খবর কুলাউড়ায় ভারতীয় পাতা বিড়িসহ আটক-২

কুলাউড়ায় ভারতীয় পাতা বিড়িসহ আটক-২

0
79

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ রবির বাজার হইতে ৯০ হাজার শলাকা ভারতীয় তৈরী পাতার বিড়িসহ দুই জনকে আটক বরা হয়।

 

রোববার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি চৌকশ অভিযানিক দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে যৌথ অভিযানে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ১২নং পৃথিমপাশা ইউনিয়নের অন্তর্গত রবির বাজারস্থ দক্ষিণ রবির বাজার এর সাফা ফার্মেসী এর সামনে হইতে ভারতীয় তৈরী
পাতার বিড়িসহ তাদেকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন, রবির বাজার গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ শহিদ মিয়া(৩০) ও পৃথিমপাশা গ্রামের মোঃ মালিক মিয়ার ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (২০)।

 

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে কুলাউড়া থানায় প্রেরন করা হয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here