Home বিনোদন আমি এখন খাঁটি সিঙ্গেল: শবনম ফারিয়া

আমি এখন খাঁটি সিঙ্গেল: শবনম ফারিয়া

0
175

বিনোদন ডেস্ক- অভিনেত্রী শবনম ফারিয়া। বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে গেলো বছরের ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় তার। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনই যৌথ বিবৃতি দেন। বিচ্ছেদের পর নেটিজেনদের কটু আক্রমণ থেকে রক্ষা পেতে ফেসবুককে সাময়িক বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী।

 

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো ফিরেছেন সামাজিক যোগাযোগের এ মাধ্যমে। বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফিরেছেন ফারিয়া।

 

সোমবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না??? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানী!!! প্লিজ কেউ কিছু একটা করেন !!! নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন! ঝুলে ঝুলে যাইগা..।

 

ফারিয়ার স্ট্যাটাসে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, বনানী বাসা নাও প্লিজ। আমিও আসব থাকতে। তার নীচে ফারিয়া উত্তর দিয়েছেন, না না, তুমি ধানমন্ডি থাকো!!! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব!!! এমন কইরো না আমার সাথে!

 

ফারিয়ার এ প্রতিউত্তর হাস্যরস তৈরি করেছে নেটিজেনদের মাঝে। শতাধিক ‘হা হা’ রিয়েক্ট পড়েছে কমেন্টসটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here