শ্রীমঙ্গলে র‌্যাব সেবা সপ্তাহ শুরু

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যাবের সেবা পাওয়ার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে র‌্যাব সেবা সপ্তাহ।

 

শুক্রবার পহেলা জানুয়ারি র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে শহরের ওয়াপদা মসজিদে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে র‌্যাব সেবা সপ্তাহ শুরু হয়। আগামী ১১ তারিখ পর্যন্ত এ সপ্তাহ চলবে।

 

এসময় উপস্থিত ছিলেন সিপিসি-২ শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলমসহ র‌্যাব -৯ এর অন্যান্য সদস্যরা। র‌্যাব সপ্তাহে গরীব দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *