Home দেশের খবর নাগরপুরে বই উৎসব

নাগরপুরে বই উৎসব

0
88

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

 

গতকাল শুক্রবার (১ জানুয়ারী ) বছরের প্রথম দিনে উপজেলার সকল স্কুলে শিশু শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে । বই বিতরণ উপলক্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও এনজিও সহ ৪২ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

 

মাধ্যমিকে ৬ষ্ঠ শ্রেণীতে ১ লক্ষ ১০ হাজার ৯ শত ৫০ টি ও ৭ম শ্রেণীতে ৫২ হাজার ৬ শত ৫ টি বই বিতরণ করা হয়েছে। এ সময় অভিভাবকগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

অভিভাবক বিলকিস আক্তার বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পয়লা জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই এসব শিক্ষার্থী বিনামূল্যে বই পাচ্ছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here