মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মির্জাপুর উপজেল বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ফরিদ।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ আসনের (সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ফরিদের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি’২০২১ শনিবার তৃতীয় ধাপে মির্জাপুর পৌরসভার ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১০ ও ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬শত ৫২ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ০১ শত ৯১ ও নারী ভোটার ১১ হাজার ৪ শত ৬১ জন।
