মুজিব বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি: মহান বিজয়ের মাস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের গচিহাটা স্পোর্টস একাডেমী কর্তৃক আয়োজিত গচিহাটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর), রাত সাড়ে ৮টায় কিশোরগঞ্জের কটিয়াদি গচিহাটায় উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করেন কটিয়াদী ব্যাডমিন্টন টিম বনাম বন্ধু এন্টারপ্রাইজ নওবাড়িয়া টিম।

 

উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সাবেক সভাপতি জনাব মোঃ জালাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিংগাপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মিরাজ উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন শাখা জনাব মিজানুর রহমান জাকির, বিশিষ্ট সমাজসেবক জনাব খলিলুর রহমান। জনাব বাছির ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী গচিহাটা বাজার। জনাব হাদিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী গচিহাটা বাজার। জনাব শফিক মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী গচিহাটা বাজার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা আমাদের জন্য অত্যান্ত জরুরি, খেলাধুলাই পরে যুবসমাজকে মাদকের মতো জগন্য থাবা থেকে দূরে রাখতে। তাই তিনি এই আয়োজনের সাথে সমৃক্ত সবাইকে ধন্যবাদ জানান এবং সফলতা কামনা করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে গচিহাটা স্পোর্টস একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *