মির্জাপুরে মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীর জরিমানা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের খামারবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিন ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে গোড়াই ইউনিয়নের খামারবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

 

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ওই এলাকার জোনায়েত, জামান, আকরামসহ তিন মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *