নজর২৪ ডেস্ক: টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুইজনসহ তিনজনই নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের লাল মিঞার ছেলে সামাদ (২৪) ও তার ভাই সবুজ (১৬) এবং একই এলাকার ইউসুফ আলীর ছেলে আব্দুর রশিদ (২০)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান,বেলা ১১ টার দিকে মোটর সাইকেল যোগে সামাদ, সবুজ ও রশিদনিজ বাড়ি ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া থেকে এলেঙ্গা যাচ্ছিলেন।
তাদের মোটরসাইকেলটি সিংগুরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যায়, আহত হয় সবুজ ও রশিদ।
পরে চিকিৎসাধীন অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালেনেয়ার পথে সবুজের মৃত্যু হয়।
