Home দেশের খবর নলছিটি পৌরসভা নির্বাচন; আ,লীগের প্রার্থীর পাশে প্রবীণ নেতৃবৃন্দ

নলছিটি পৌরসভা নির্বাচন; আ,লীগের প্রার্থীর পাশে প্রবীণ নেতৃবৃন্দ

0
66

নিজেস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান কে সমর্থন ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ।

 

রবিবার সান্ধায় নলছিটি পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ও আ,লীগের মনোনয়ন প্রাপ্ত নেতা ওয়াহেদ কবির খান এর নির্বাচনী কার্যালয়ে দপদপিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে ওই ইউনিয়নের প্রবীণ ত্যাগী আ,লীগ নেতা আব্দুল জব্বার হাওলাদার, মোঃ মহাসিন হাওলাদার, মোঃ শাহজাহান হাওলাদার, কালু গাজী, তাপস মন্ডল সহ ২০/২৫ জন নেতারা উপস্থিত হয়ে আ,লীগের মনোনীত প্রার্থীর স্বপক্ষে নির্বাচনী সকল কাজে অংশ নিয়ে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান কে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

 

প্রকৃত আওয়ামী লীগের নেতা রাজপথের দুর্দিনের লড়াকু সৈনিক ও জাতির শ্রেষ্ঠ সন্তানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় দলের সভানেত্রী প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি কে ধন্যবাদ জানিয়ে প্রতিটি দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রকৃত আওয়ামী লীগের ত্যাগী গ্রহনযোগ্য নেতাদের মনোনয়ন দেওয়ার দাবী জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here