কুমিল্লায় আ.লীগ নেতা মনিরুজ্জামান মানিক এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শাহাদাত রাসেল চৌধুরী- কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের, খোশবাস উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেছেন সিঙ্গাপুর আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং খোশবাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সবেক মোঃ মনিরুজ্জামান (মানিক)।

 

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে তার নিজ ইউনিয়নে এই কম্বল বিতরণের শুরু করেন। প্রথম পর্যায়ে শীতার্ত ৫৫০ টি পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হবে এবং শীত উপলক্ষে পর্যাক্রমে এই কম্বল বিতরন কর্মসূচি চলমান থাকবে।

 

মনিরুজ্জাম মানিক বলেন, দেশ এবং সমাজের প্রতি প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে তাই আমার নিজ দায়বদ্ধতা থেকে আমি সমাজের এবং এলাকার মানুষের জন্য সব সময় কাজ করেছি ছুটে এসেছি, এবং আগামী দিনেও কাজ করতে চাই।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম, সভাপতিত্ব করেন মোঃ মনিরুজ্জামান মানিক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিংকন, ভাইস-চেয়ারম্যান রোটা. কামাল হোসেন, গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।

 

মনিরুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, মোঃ গণি মিয়া, মোঃ ফরিদ উদ্দিন ফটিক সহ অন্যানরা

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে, নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মনিরুজ্জামান মানিক কম্বল বিতরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাঁশে যেভাবে দাঁড়িয়েছেন আমরা উপজেলা প্রশাসন চাই মানিক মিয়া সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *