মির্জাপুরে বাল্যবিয়ে পন্ড, কনের বাবাকে জরিমানা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ে পন্ড ও কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধা ৮টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, আনাইলবাড়ী গ্রামের মো. মোস্তাফা মিয়ার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার (১৬) সাথে পাশ্ববর্তী কালিয়াকৈর উপজেলার সমসের আলীর ছেলে মিজান মিয়ার বিবাহের দিন ঠিক করা হয়। খবর পেয়ে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপ্রাপ্ত বয়সে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা দেয়া হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তার মেয়েকে কোথাও বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে বাল্যবিয়ে বন্ধ করি। বাল্যবিয়েতে সহযোগিতা করার অভিযোগে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *