মেীলভীবাজারে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর ৫৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মেীলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর ৫৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ, জাতীয় সংসদের সংসদীয় অনুমিত হিসাব সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কে এম আযম খসরু,সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো.সেলিম পাটোয়ারী,উপ-পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের মোহাম্মদ নাহিদুল ইসলাম,বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সাধারণ সম্পাদক পুলক রঞ্জন ধর,বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকারিয়া,

 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী প্রমুখ।

 

সভায় সংগঠনের কোষাধ্যক্ষ মো.আমিনুর রহমান আমিন ২০২০ অর্থ বছরের আয় ব্যয় এর হিসাব দেন এবং ২০২১ সালের ১ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট পেশ করেন।

 

এ সময় দেশের ১৬৬ টি চা বাগান থেকে আগত সহস্রাধিক স্টাফ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *