নজর২৪ ডেস্ক- বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে আলোচনায় আসা মাওলানা মামুনুল হককে হেফাজতের ঢাকা মহানগরীর সেক্রেটারি করা হয়েছে। আগে প্রয়াত মুফতি আমিনীর ছেলে ও ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী এ পদটিতে ছিলেন।
নতুন কমিটির সভাপতি হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব।
শনিবার সন্ধ্যায় হেফাজতের বর্তমান প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৩ ডিসেম্বর (বুধবার) চট্টগামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া পান হেফাজতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম জিহাদী। এছাড়া মাওলানা হাফেজ তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটিও ঘোষাণা করা হয়।
হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এতে উপস্থিত ছিলেন বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা মাওলানা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।
বৈঠকে সংগঠনের নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহকে সিনিয়র নায়েবে আমীর, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়।
