Home জাতীয় ২২ বছর ধরে তাহাজ্জুদ পড়ি, আমাকে ইসলাম বুঝান: শামীম ওসমান

২২ বছর ধরে তাহাজ্জুদ পড়ি, আমাকে ইসলাম বুঝান: শামীম ওসমান

0
97

নজর২৪ ডেস্ক- ভাস্কর্য বিরোধীদের উদ্দেশ্য করে আলোচিত আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ২২ বছর ধরে তাহাজ্জুদ পড়ি আপনারা আমাদের ইসলাম বুঝান? আমাকে কারো কাছে হিসেব দিতে হবে? হিসেব দিবো আল্লাহর কাছে।

 

শনিবার (২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।

 

শামীম ওসমান বলেন, আপনারা ভাস্কর্য ভাঙবেন? আসেন, সব ছেড়ে সাধারণ মানুষ হয়ে মাঠে থাকব। দেখব কার কত জোর।

 

তিনি বলেন, ‘ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মানিনা। কালকে বলবে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। পরশু বলবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবেনা। তারপর বলবে ১৬ ডিসেম্বরে শহীদদেরকে শ্রদ্ধা জানানো যাবে না। তারপর বলবে পহেলা বৈশাখ করা যাবে না। একটার পর একটা কথা তারা বের করবে। এই কথাগুলো একটি চক্র বাংলাদেশের কিছু আলেমদের দিয়ে বলাচ্ছে। কিন্তু অধিকাংশ আলেমরা এদের সঙ্গে নেই। এদের জন্য বাহির থেকে টাকা আসছে।’

 

কর্মী সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশকে একটা ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানাতে আবারও মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। এর আগে তারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু এবার তারা শেখ হাসিনাকে না, আওয়ামী লীগকে না। পুরো দেশটাকেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।’

 

শামীম ওসমান বলেন, মনে করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেবো। ৭১ এর চেতনা নিয়ে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো। এখন যে খেলা শুরু হয়েছে তা শুধু সরকার পরিবর্তনের জন্য নয়। ভৌগলিক অবস্থানের কারণে নতুন খেলা শুরু হয়েছে। আলেম সমাজের শতকরা ১০ ভাগও তাদের সঙ্গে নেই। ৫০ বছর পর হঠাৎ করে ভাস্কর্যের কথা মনে পড়লো কেন?

 

তিনি বলেন, ‘আল্লামা শফি সাহেবকে যেভাবে অপমান করেছেন। তার পরিবার দাবি করেছে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তারা ভাবছে তারা অনেক শক্তিশালী। তারা প্রধান খেলোয়াড় না, তাদের সামনে রাখা হবে। নারায়ণগঞ্জে তাদের খুব আনাগোনা, প্রায়ই আসে। হয়তো আমার বাসায় যায়, নয়তো আমার কাছের কারো বাসায় যায়। নতুন নতুন মির্জাফর তৈরির চেষ্টা করে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here