রংপুরে হামলার প্রতিবাদে ভিপি নুরের নেতৃত্বে ঢাকায় ‘মশাল মিছিল’

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- রংপুরে পুলিশ কর্তৃক প্রতিবন্ধী রিক্সা চালকের হত্যার বিচারের দাবিতে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ অতর্কিত হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করছে সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘মশাল মিছিল’ করা হয়।

 

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি নুরসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *