Home জাতীয় সংবিধানে পুলিশকে জনগণের হাত ভেঙ্গে দেয়ার অধিকার দেয়া হয়নি: মামুনুল হক

সংবিধানে পুলিশকে জনগণের হাত ভেঙ্গে দেয়ার অধিকার দেয়া হয়নি: মামুনুল হক

0
103

নজর২৪, ঢাকা- ‘কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিচার ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন’ মন্তব্য করে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, সংবিধানে জনগণের হাত ভেঙ্গে দেয়ার অধিকার পুলিশের নেই।

 

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তনে সংগঠনের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

মামুনুল হক বলেন, প্রজাতন্ত্রের দায়িত্বশীল হয়ে কিভাবে জনগণের হাত ভেঙ্গে দেয়ার হুমকি দেয় সেটা আমরা বুঝে আসে না। বাংলাদেশের সংবিধান মোতাবেক কোনো অপরাধীর (সে যতবড় অপরাধী হোক না কেনো) তার হাত ভেঙ্গে দেয়ার অধিকার পুলিশকে প্রদান করা হয়নি।

 

তিনি বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা রয়েছে। আদালত রয়েছে। বিচারকগণ বিচার করার পর অপরাধী সাব্যস্ত হলে তাকে শাস্তি প্রদান করা হবে। প্রয়োজনে ফাঁসি দিতে হলে ফাঁসি দিবে। যাাজ্জীবন কারাদণ্ড দিবে। কিন্তু কোনো পুলিশকে জনগণের হাত ভেঙ্গে দেয়ার অধিকার দেয়া হয়নি।

 

হেফাজতের এই নেতা বলেন, যিনি জনসম্মুখে জনগণের হাত ভেঙ্গে দেয়ার হুমকি দেন তিনি বিচার ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন তিনি।

 

তিনি বলেন, ইস্যুর পর ইস্যু তৈরি করে আমাদের দৃষ্টিকে ভিন্নখাতে নেয়ার করার অপচেষ্টা কখনো সফল হবে না। আমরা কিছুতেই ভাস্কর্য ইস্যু ভুলে যাবো না।

 

সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমীন খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা খুরশেদ আলম কাসেমী, সাবেক মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আতাউল্লাহ আমিন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here