আলেম নয়, তুমি জালেমে পরিণত হয়েছো: মেয়র তাপসকে ভিপি নুর

নজর২৪, ঢাকা- সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে দেশের আলেম-ওলামা সম্প্রদায়ের প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করে।

 

এসময় মেয়র তাপসের প্রতি ইঙ্গিত করে ভিপি নুর বলেন, ‘সরকার পশ্চিমাদের দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ তৈরি করছে। আলেম-ওলামাদের কাঠ মোল্লা, জঙ্গি, জামায়াত-শিবির বলে নানা ভাষায় গালি দিচ্ছে।

 

আমরা দেখি এই নগরের বিনা ভোটের মেয়র (ডিএসসিসি মেয়র শেখ তাপসের প্রতি ইঙ্গিত করে) আলেম-ওলামাদের কটাক্ষ করে বলেন, ‘তোমাদের বাপ-মা পিটাইয়া মাদরাসায় পাঠাইছে তাই তোমরা আলেম হইছো। আমি ঘরে বসে আলিফ, বা, তা, ছা শিখে অনেক শিক্ষিত হয়েছি’। আমি বলবো- তুমি জালেমে পরিণত হয়েছো। আজকে আলেমদের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো।’

 

নুর বলেন, ‘অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আমরা ডিএমপির কোনও অনুমতি নিয়ে আজকের সমাবেশ করিনি। আমরা কোনও প্রকার সভা-সমাবেশ করার জন্য এই অবৈধ ভোটারবিহীন সরকার বা ডিএমপির ধার ধারি না।’

 

তিনি বলেন, ‘সংবিধান আমাদেরকে সভা-সমাবেশ ও মিটিং মিছিল করার অধিকার দিয়েছে। সেই অধিকার ভোটারবিহীন সরকার কেড়ে নেয়ার কে? তাই আমি সকল রাজনৈতিক দলকে বলব, সভা-সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনও অনুমতি নেবেন না। যদি আপনারা এই সরকারের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করেন, তাহলে আমরা মনে করবো আপনারা স্বৈরাচারের আইন-কানুন মানছেন এবং স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন।’

 

বর্তমান সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত-সন্ত্রস্ত ও আতঙ্কিত বলেও মন্তব্য করেন ভিপি নুর।

 

নুরুল হক নূর বলেন, আজকে দেশের জনগণকে বলবো, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের ও গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের যে তারুণ্যের ঐক্য সৃষ্টি হয়েছে তাকে সমর্থন দিন। আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ সারদেশে সারাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে জনগণ এর অধিকার প্রতিষ্টার জন্য কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তা আত্মপ্রকাশ করবে।’

 

এর আগে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ঢাকসুতে হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে কালো পতাকা মিছিল নিয়ে পল্টন মোড়ে আসে ছাত্র অধিকার পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *