Home ফিচার পুরস্কার পাচ্ছেন শাহরিয়ার কবিরসহ ৩ জন

পুরস্কার পাচ্ছেন শাহরিয়ার কবিরসহ ৩ জন

0
110

নজর২৪, ঢাকা- বাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর তিন গুণীব্যক্তিত্ব পাচ্ছেন পুরস্কারগুলো। পুরস্কারপ্রাপ্তরা হলেন- লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিন।

রোববার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’, শাহরিয়ার কবির পাচ্ছেন ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ ও জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তিনটি প্রদান করা হবে।

উল্লেখ্য, সত্তরের দশক থেকে সাহিত্য অঙ্গনে যাত্রা শুরু করেন রফিক কায়সার। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সত্তরের দশক থেকে শিশুদের জন্য লিখছেন গল্প ও উপন্যাস। আর ষাটের দশক থেকে বাংলা সাহিত্যে বিচরণ করছেন কবি জুলফিকার মতিন।

জানতে চাইলে একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, এই পুরস্কারগুলো যাদের নামে, তাদের পরিবারের পক্ষ থেকে এই পুরস্কারগুলোর অর্থ দেওয়া হয়। বাংলা একাডেমি তদারকিটা করে থাকে। একেকটি পুরস্কারের মেয়াদকাল একেক রকমের। এখানে আমাদের খুব বেশি দায়িত্ব নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here