মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নে জাতীয় পার্টির আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পরে সিন্দুর্নার লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিন্দুর্না ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজর উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাসেন মিয়া।
উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টি সদস্য আহামেদ আলী, যুগ্ন সাংগঠনিক সম্পাদক তাজিরুল ইসলাম খন্দকার, প্রচার সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিন্দুর্না ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম, সাধারনত সম্পাদক আব্দুল মালেক, গোতামারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু হোসেন, নওদাবাস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক তৌহিদ হাসান খান (মুকুল), যুব নেতা পেয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক রাসেল উদ্দিন, শ্রমিক পার্টির সভাপতি নজরুল ইসলামসহ কয়েকশত নেতাকর্মী।
জাতীয় পার্টির পরিচিতি ও আলোচনা সভা শেষে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
