নিজেস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র মাসুদ খানের বিশাল মটর সাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকালে এ বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগের এই নেতা মো. মাসুদ খান নলছিটিতে আসার সংবাদ পেয়ে শত শত নারী-পূরুষ ঘর থেকে বের হয়ে তার সভায় উপস্থিত হন। তাকে বরিশাল থেকে মটর সাইকেলে শোভাযাত্রা সহকারে তার সমর্থক ও নেতাকর্মীরা নলছিটিতে নিয়ে আসে।
পরে শহরের বিজয় উল্লাস-৭১ চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র আ,লীগ নেতা মাসুদ খান। মেয়র পদে নির্বাচন করার জন্য উপস্থিত জনতার সমর্থন চায়।
এ সময় তিনি আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ঝালকাঠির সাংসদ আমির হোসেন আমু এমপি’র কাছে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দাবি করেন ।
দলীয় মনোনয়ন পেলে পৌরসভাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। আগামী ৩০ জানুয়ারী নলছিটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।
