গোপালপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর বুধবার, উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা হলরুমে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মো.আমির খসরু, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন।

 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আলিম আল রাজি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুল মোমেন, একামত আলী সরকার, এসএম রফিকুল ইসলাম, সমরেন্দ্রনাথ সরকার বিমল সহ আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *