Home দেশের খবর দেবীগঞ্জে ১১ শিবিরকর্মী আটক

দেবীগঞ্জে ১১ শিবিরকর্মী আটক

0
79

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে জেলার বিভিন্ন এলাকা থেকে শিবির কর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে। এসময় ১১ শিবির কর্মীকে আটক করা হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় পৌর সদরের চৌরাস্তা এবং এলএসডি রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, সকাল সাড়ে আটটায় থ্রি হুইলার ও ব্যাটারি চালিত অটোতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে শিবির কর্মীরা দেবীগঞ্জে জড়ো হতে থাকে। এই সময় এলাকাবাসীর নজরে আসলে বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিবির কর্মীরা। অভিযানে ১১ জন শিবিরকর্মীকে আটক করা হয়। এই সময় তাদের নিয়ে আসা দুটি থ্রি হুইলার আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার বোদার সাকোয়ার আলামিন ইসলাম, জুবায়ের হাসান, গোলাম রাব্বানি, দেবীগঞ্জের সুন্দরদীঘির আব্দুল জলিল, টেপ্রীগঞ্জের বাপ্পি হাসান, চেংঠি হাজরাডাঙ্গার আবির ইসলাম, আটোয়ারীর পটেশ্বরীর আল মামুন, সদরের টুনিরহাটের শাকিল হোসেন, উমর ফারুক, হাড়িভাসার আমির হামজা, হাসিবুল ইসলাম।

 

গ্রেফতারকৃত আমির হামজা ও হাসিবুলের পরিবারের অভিযোগ তারা দুইজন থ্রি হুইলার চালক। কোন রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা না থাকলেও পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে।

 

দেবীগঞ্জ থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here