আল্লামা কাসেমীকে এক নজর দেখতে বারিধারায় মুসল্লিদের ঢল

নজর২৪ ডেস্ক- বাংলাদেশের ইসলামী অঙ্গনের প্রভাবশালী আলেম বলতে যাদেরকে বুঝানো হয় আল্লামা নূর হোসাইন কাসেমী তাদের মধ্যে অন্যতম।

 

একাধারে তিনি ছিলেন কওমী মাদরাসার সর্ববৃহত শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, ওলামায়ে কেরামদের প্রবীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশেরও তিনি সদ্য নির্বাচিত মহাসচিব ছিলেন।

 

তিনি প্রায় ৩ দশক ধরে হাদিসের দরস দিয়েছেন এবং দেশের আনাচে কানাচে তার রয়েছে সহস্রাধিক ছাত্র ও মুহিব্বিন। ১৩ ডিসেম্বর রবিবার রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

 

এদিকে মৃত্যুর পর আল্লামা নূর হোসাইন কাসেমীর লাশ জামিয়া মাদানিয়া বারিধারায় নিয়ে যাওয়া হয়েছে। দুপুর ৩টা নাগাদ মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর লাশবাহী গাড়ি জামিয়া বারিধারায় পৌঁছে। এরপর থেকে প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য মাদরাসা প্রাঙ্গন ও রাস্তায় ভক্ত, ছাত্র, শিক্ষক ও তৌহিদী জনতার ঢল নেমেছে।

 

সোমবার সকালে জাতীয় ঈদগাহে জানাজার জন্য মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর লাশ নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বারিধারা প্রাঙ্গণেই ভক্তদের দেখানোর জন্য রাখা হবে হুজুরের লাশ। জানাজা শেষে কাসেমী রহ.কে তুরাগের জামিয়া সোবহানিয়া মাহমুদ নগর মাদরাসায় দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *