Home লাইফস্টাইল সাত ঘণ্টার কম ঘুমে মৃত্যু ঝুঁকি বাড়ে

সাত ঘণ্টার কম ঘুমে মৃত্যু ঝুঁকি বাড়ে

0
139

লাইফস্টাইল ডেস্ক- ঘুম প্রত্যেকটি মানুষের সুস্থতার জন্য খুব জরুরি। তবে শুধু ঘুমালেই হবে না, সেই ঘুম হতে হবে পর্যাপ্ত পরিমাণে। অনেকেই ব্যস্ততার কারণে ৭ ঘণ্টারও কম সময় ঘুমিয়ে থাকেন। অনেকের আবার অকারণেই রাত জাগার অভ্যাস রয়েছে। জানেন কি, আপনার এই অবহেলাই আপনাকে মারাত্মক বিপদে ফেলছে! পর্যাপ্ত ঘুমের অভাবে দেহে নানা রকম রোগ বাসা বাঁধে। যা একসময় অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এক গবেষণায় দেখা গিয়েছে, যারা দিনে সাত ঘন্টার কম বা তার বেশি সময় ঘুমিয়ে থাকেন তাদের মধ্যে হৃদযন্ত্রের সমস্যা হবার ঝুঁকি অনেকটাই বেশি।

মার্কিন ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে, পাঁচ ঘন্টার কম যারা ঘুমান, তাদের মধ্যে স্ট্রোক, হৃদযন্ত্রের সমস্যা, হার্ট অ্যাটাক-সহ আরও নানারকম শারীরিক সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকি দ্বিগুণ। শুধু তাই নয়, এই গবেষণায় আরও দাবি করা হয়েছে, ৬০ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে ঘুমের অনিয়মের ফলে নানা প্রাণঘাতী শারীরিক সমস্যার ঝুঁকি অনেকটাই বেশি।

এই গবেষণায় মার্কিন গবেষকেরা মোট ৩০,০০০ জন বয়স্ক মানুষকে পরীক্ষা করেন। লিপিবদ্ধ করা হয় তাদের বয়স, উচ্চতা, খাদ্যাভ্যাস-সহ আরও নানা তথ্য। এই গবেষণার প্রধান উদ্দেশ্য ছিল সব কিছু ঠিক থাকলেও শুধুমাত্র ঘুমের অভাবের কারণে শরীরে কোনও রকম সমস্যা দেখা যায় কিনা, তা দেখা।

এই ত্রিশ হাজার জনের উপর গবেষণা চালিয়ে গবেষকেরা যে সিদ্ধান্তে উপনীত হন, কম ঘুম মানুষের শরীরের খাদ্য হজম আর অন্যান্য ক্ষমতা কমিয়ে দেয়। ইনসুলিন আর রক্তচাপের ক্ষেত্রে গড়বড় হতে শুরু করে। ফলে ধীরে ধীরে মানুষের ভেতরে তৈরি হয় নানা সমস্যা।

অ্যামেরিকান অ্যাকাডেমি অব স্লীপ মেডিসিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, একজন পুর্ণবয়স্ক মানুষের উচিত প্রতি রাতে অন্তত ছয় থেকে সাত ঘণ্টা করে ঘুমানো। তবে এ ক্ষেত্রে যদি কারও কোনভাবেই সাত ঘণ্টা করে ঘুম না হয় তাহলে চেষ্টা করতে হবে কেবল শুয়ে থেকে বিশ্রাম নিতে। পরীক্ষায় দেখা গিয়েছে যে, সাত ঘণ্টা না ঘুমালেও সেই পরিমাণ শুয়ে থাকলেও মানুষের শরীরে যথেষ্ট পরিবর্তন আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here