মালিক, দয়া করো এ জাতির উপর: মামুনুল হক

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

 

এদিকে আল্লামা নূর হোসাইন কাসেমীকে নিয়ে হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন দুইটি স্ট্যাটাস দিয়েছেন।

 

দুপুরে প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন, বসে আছি রাবেতাতুল ওয়ায়েজীনের ইসলাহী সম্মেলনের মঞ্চে কথা বলছি, কথা শুনছি। কিন্তু মনের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠার গভীর ঘনঘটা চলছে। ইউনাইটেড হাসপাতাল থেকে যেন জাতির জন্য গভীর শোকের সংবাদ ভেসে না আসে, রব্বে কারীমের দরবারে সেই দোয়া করছি ! মালিক, দয়া কর এ জাতির উপর।

 

পরে সন্ধ্যায় আরেক স্ট্যাটাসে মামুনুল হক লিখেন, আমরা আল্লাহর রহমতের আশায় এখনো বুক বেঁধে আছি । আল্লামা নূর হুসাইন কাসেমী হাফিজাহুল্লাহর হায়াতের জন্য আজ রাতে সবাই খাছ দোয়ায় মগ্ন হোন। কেউ হাসপাতালে গিয়ে অযথা বিড়ম্বনার কারণ হবেন না। প্রয়োজনে বারিধারা মাদরাসায় গিয়ে কান্নারতদের শামিল হউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *