অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা ও ভাঙার প্রতিবাদে এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিমের আহবানে মানববন্ধন কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আনিছুর রহমান আনিছ, আইন বিষয়ক সম্পাদক এস আকবর আলী খান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম সিবলী সাদিক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ খান পিয়ারা প্রমুখ।
এ সময় টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দর ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য নির্মাণের বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ঠ উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছড়ানো এবং ভাস্কর্য যারা ভেঙেছে তাদের কঠিন বিচারের আওতায় এনে বিচার করার দাবি জানান।
