মির্জাপুরে ফসল নষ্ট করে ইট ভাটার রাস্তা নির্মাণের অভিযোগ!

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে ইট ভাটায় মাটি নেওয়ার জন্য নিরীহ ও অসহায় কৃষকদের তিন ফসলি জমির আবাদ করা ৫ শতাধিক জায়গার সরিষা ক্ষেত নষ্ট করে জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী একাধিক কৃষক ও এলাকাবাসী জানায়, স্থানীয় একটি প্রভাবশালী মহল নিরীহ কৃষকদের জমির ওপর দিয়ে ২শত শতাংশ জায়গা জুড়ে রাস্তা তৈরি করছেন। রাতের আঁধারে কৃষকদের কিছু না জানিয়ে আবাদ করা সরিষা ক্ষেতের উপর দিয়ে ট্রাক চালিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে রাস্তা তৈরির জন্য মাটি ও ইট ফেলা হয়েছে। এতে অসহায় কৃষকরা দিশে হারা হয়ে পড়েছে।

কৃষকরা তাদের কাঙ্খিত ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় এখন প্রতিটি দিন পার করছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। দাবি জানিয়েছেন বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, উপজেলার বহুরিয়া এলাকায় ফসলি জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে এরকম একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের ক্ষতিপূরণের জন্য সহযোগিতা করা হবে। এবং প্রভাবশালীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *