রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন শাহজাদপুর শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল। মতবিনিময় সভায় সিরাজগঞ্জের সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ানরা উপস্থিত ছিলো।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর সদরের মা মালেকা কমিউনিটি সেন্টারে এক অনারম্ভর আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ)-র সিরাজগঞ্জ জেলা শাখার যাত্রা শুরু হয়। এসময় প্রায় ৪ শতাধিক সেল ফোন টেকনিশিয়ানের উপস্থিতিত ছিলো। অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির অতিথি ও স্থানীয় অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।
মণিরামপুর বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান এর সভাপতিত্বে এই মতবিনিময় ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিসিপিআরটিএ’র মহাসচিব হাজবুল আলম জুলিয়েট, সংগঠনটির সভাপতি মাসুদুর রহমান খান, রাজশাহী বিভাগীয় সভাপতি মিলন আহমেদ, ওমর ফারুক, গোল্ডেন এ এইচ শরীফ ও জনি চন্দ্র দাস।
আরো বক্তব্য রাখেন বিসিপিআরটিএ’র শাহজাদপুর উপজেলা শাখার জিএসএম মোজাম্মেল হক (হক ইলেক্ট্রনিক্স), জিএসএম মোতাহার হোসেন শুভ (শুভ ইলেক্ট্রনিক্স এন্ড মোবাইল সার্ভিসিং), জিএসএম আলমগীর হোসেন (আব্বাস ইলেক্ট্রনিক্স), জিএসএম জয়নুল আবেদীন জয় (রতন টেলিকম), জিএসএম সেলিম হোসেন (সেলিম টেলিকম), জিএসএম শরিফ হোসেন (তানিয়া টেলিকম) ও জিএসএম রিফাত প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্য উপজেলার বক্তব্য রাখেন- জিএসএম ফরহাদ হোসেন (উল্লাপাড়া),জিএসএম পলাশ (বেলকুচি),জিএসএম সুমন আহমেদ (উল্লাপাড়া),জিএসএম আলামিন হোসেন (উল্লাপাড়া),জিএসএম হাফিজুর রহমান (সলঙ্গা),জিএসএম রবিউল ইসলাম (তারাশ),জিএসএম শিশির আহমেদ (কামারখন্দ), জিএসএম ইমদাদুল হক কাফি (এনায়েতপুর) ও জিএসএম শহিদুল ইসলাম বকুল ( আহবায়ক-সিরাজগঞ্জ জেলা শাখা)।
অনুষ্ঠানে সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মজনু রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্ব মজিবর রহমান ও কার্যকরী সদস্য মোঃ শাহ আলম।
আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্বোধন করা হয়্
