Home দেশের খবর বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

0
93

নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার বেলা ১২ টায় দলীয় কর্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। এতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশে আগে থেকেই জিয়াউর রহমানের ভাস্কর্য ছিলো কিন্তু মৌলবাদী গোষ্ঠির চোখে পড়েনা। বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেছে ওই গোষ্ঠী। এই সরকার দেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দ্বার করিয়েছে। তখনই বিএনপি ও জামায়াত মিলে দেশের মধ্যে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।

 

আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তত রয়েছে। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির প্রমূখ।

 

প্রতিবাদ সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টাউন হল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here