Home দেশের খবর শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

0
124

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে শিমুল নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের নলুয়া বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু শিমুল ওই গ্রামের শাহিনের ছেলে।

 

ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকাল ৯টার পর থেকে শিশু শিমুল হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির খোঁজ মেলেনি। পরে সকাল ১১টায় বাড়ির পেছনে বন্যার পানিতে প্লাবিত খালে প্রতিবেশীরা শিশু শিমুলের দেহ ভাসতে দেখে।

 

পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু শিমুলকে মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here