নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন ২০২০ উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ টি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর,সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন প্রমুখ।
