নারী নি’র্যাতন মামলায় প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি- নারী নি’র্যাতন মামলায় টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার ভূঞাপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত. রমজান আলীর ছেলে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস।

 

ওসি মো. অনিসুর রহমান আনিস জানান, নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইবুনালে তার স্ত্রী মামলা দায়ের করেন। পরবর্তীতে ২ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চৌধুরী বাড়ী সংলগ্ন প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলার একটি কক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নাগরপুর থানায় নিয়ে যায়। বিকেল ৫টায় তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, আদালতে হাজির করার পর তার পক্ষের কোন আইনজীবী না থাকায় তাকে জেল হাজতের পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *