Home জাতীয় এডিবি বাংলাদেশকে ৪২৫ কোটি টাকার ঋণ দিচ্ছে

এডিবি বাংলাদেশকে ৪২৫ কোটি টাকার ঋণ দিচ্ছে

0
76

ডেস্ক নিউজ: বাংলাদেশের ক্ষুদ্রশিল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫ কোটি ডলাররের ঋণ দিচ্ছে যা বাংলাদেশী মুদ্রায় ৪২৫ কোটি টাকা। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনার মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ হিসেবে এই অর্থ দেওয়া হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রামাঞ্চলের ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোর মাঝে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। আশা করা হচ্ছে, এই ঋণ এডিপির মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টকে আরো এগিয়ে নিয়ে যাবে।

 

এ ব্যাপারে এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জ্যোৎসানা ভার্মা বলেছেন, চলমান প্রকল্প এগিয়ে নিতে এই অতিরিক্ত অর্থ সহায়তা করবে। সেইসঙ্গে সহজে ঋণ দিয়ে ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা চলমান রাখতে সহায়তা করবে।

 

এর মাধ্যমে মহামারির কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করেন তিনি। জ্যোৎসানা ভার্মা বলেন, এই ঋণ বাংলাদেশের ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here