কুষ্টিয়া শহরে উত্তেজনা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

নজর২৪, কুষ্টিয়া- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে কুষ্টিয়ায়।

 

শনিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।

 

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু অভিযোগ করেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এই হা’মলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই সময় অফিসের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

 

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ জানান, একদল সন্ত্রাসী কার্যালয়ে ভাঙচুর করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘আমি বাইরে আছি। এ ব্যাপারে কিছুই জানি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *