অরবন্দি দেব, মীেলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে অনুজ কান্তি দাশ নামে এক সাংবাদিককে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলশি। সে শহরের পূর্বাশা আবাসকি এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে। অনুজ কান্তি দাশ একটি জাতীয় দৈনিকের শ্রীমঙ্গল উপজলো প্রতিনিধি।
পুলিশ শনিবার দুপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। অনুজ দাশের স্ত্রী অনিতা দাশ গত ২৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাপাতালে মারা যান।
হাসপাতাল থেকে দেয়া সনদে মৃত্যুর কারণ বলা হয়েছে সেরিব্রাল মেনিনজাইটসি। প্রথমে অনিতাকে (২৮ নভম্বের) অসুস্থাবস্থায় শ্রীমঙ্গল পলি ক্লিনিকে এনে র্ভতি করানো হয়েছিল।
অনতিার মৃত্যু পর ওই দিনই তার পিতা দিলীপ দাশ বাদী হয়ে মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে মর্মে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে মেয়ের স্বামী অনুজ কান্তি দাশ, শশুর নরেশ চন্দ্র দাশ ও শাশুড়ি পুরবী রানী দাশকে আসামী করেন।
অভযিোগটি গত শুক্রবার রাতে থানায় নখভিুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, গত তিন বছর আগে অনুজের সাথে নিতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই অনিতাকে স্বামীর বাড়ী শারীরিকভাবে নির্যাতন কর হয়।
এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়। গত ২৮ নভম্বের রাতে একই ভাবে নির্যাতন করে অনিতাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
