Home দেশের খবর শাহজাদপুরে কাউন্সিলর প্রার্থী সাংবাদিক আসলাম আলী’র মতবিনিময়

শাহজাদপুরে কাউন্সিলর প্রার্থী সাংবাদিক আসলাম আলী’র মতবিনিময়

0
166

রাজিব আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আসলাম আলী শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

 

আজ শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবের সভাপতি বিমল কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ন সম্পাদক আলামিন হোসেন, অর্থ সম্পাদক সাগর বসাক, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান তুহিন।

 

আরো বক্তব্য রাখেন সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, রাসেল সরকার, মাসুদ মোশাররফ এবং সাংবাদিক ও কাউন্সিলর প্রার্থী আসলাম আলী প্রমুখ। এ সময় সাংবাদিক বক্তারা বলেন, পৌরসভা শুধু বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিব›দ্বী ভাতা ইত্যাদি বন্টনের জায়গা নয়।

 

পৌরসভা হলো, নগর উন্নয়নকারী একটি প্রতিষ্ঠান। যেখানে পরিকল্পনা করে পৌরবাসীর আধুনিক ও স্বাস্থ্যকর জীবন-যাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার উন্নয়নমূলক কর্মসূচী ও পরিকল্পনা বাস্তবায়ন করা হয়ে থাকে।

 

সেক্ষেত্রে আমাদের সহকর্মী সাংবাদিক আসলাম আলী নিঃসন্দেহে একজন যোগ্য প্রার্থী। শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিন দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক আসলাম আলী একদিকে যেমন নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখে, অপরদিকে কাউন্সিলর নির্বাচিত হলে তিনি পৌরবাসীসহ তার নিজ ওয়ার্ডের জনগণকেও উত্তম সেবা দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

 

এ সময় শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ আসলাম আলীকে আসন্ন পৌর নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কাউন্সিলর প্রার্থী আসলাম আলী তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে সততার সাথে এবং শাহজাদপুরের আমার সকল সাংবাদিক বন্ধুদের সাথে নিয়ে তাদের পরামর্শক্রমে পৌরসভায় আমি দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ্।

 

মতবিনিময় সভার শুরুতে জঃা’র জেলা স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সুকান্ত সেনের অকাল মৃতুতে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here