Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

ভূঞাপুরে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

0
66

তৌফিকুর রহমান, টাঙ্গাইল সংবাদদাতা- টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর এলাকার ৪ হাজার ৬শ কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে এই বীজ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here