Home জাতীয় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় জাসদের সমাবেশ

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় জাসদের সমাবেশ

0
65

নজর২৪, ঢাকা- ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে এ দাবি জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু।

 

‘দেশব্যাপী ধর্মান্ধ রাজনৈতিক শক্তি ও রাজনৈতিক মোল্লাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ করার হুমকি, নারী বিদ্বেষী প্রচারণা, মুক্তিযুদ্ধ-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতাবিরোধী কর্মকাণ্ড দমন করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে’ এই সমাবেশ করে জাসদ।

 

সমাবেশে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী রাজনৈতিক মোল্লারা আলেম-ওলামা বা ধর্মীয় নেতা নন; ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও নন; তারা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়। রাজনৈতিক মোল্লারা রাজনৈতিক স্বার্থে ধর্মের মনগড়া অপব্যাখা দেয়।’

 

তিনি অভিযোগ করেন, ‘রাজনৈতিক মোল্লারা ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।’

 

ইনু বলেন, ‘রাজনৈতিক মোল্লারা বাংলাদেশকে জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে বিপদজনক দেশে পরিণত করে সারাদুনিয়া থেকে একঘোরে করতে চায় এবং মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলতে চাই।’

 

হাসানুল হক ইনু ধর্মব্যবসায়ী, রাজনৈতিক মোল্লাদের এক চুল ছাড় না দিয়ে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

রাজনৈতিক মোল্লাদের অশান্তি সৃষ্টির রাজনীতির বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষ ও রাজনৈতিক-সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাসানুল হক ইনু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here