Home দেশের খবর ইয়াবাসহ পৌর ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

ইয়াবাসহ পৌর ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

0
172

নজর২৪, পটুয়াখালী- পটুয়াখালীর কলাপাড়ায় পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদককে ১৩ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার রাতে পুরান মহিপুরের শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ছাত্রলীগের ওই নেতার নাম মো. জুয়েল খান (২৪)। সে কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার মো.সুলতান খানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানায়, গতকাল রাতে জুয়েল মটোরসাইকেলে কুয়াকাটা থেকে কলাপাড়া ফিরছিল। এ সময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ১৩ পিস ইয়াবাসহ আটক জুয়েল রানাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here