গোপালপুরে মেয়র প্রার্থী অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাবের গণসংযোগ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়া মীগ গোপালপুর উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান শিহাবের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে গোপালপুর কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

 

এর আগে গোপালপুর কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান বলেন, পৌরসভাটিকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা সরকারের নৌকার মাঝি হিসাবে দলীয় মনোনয়নের প্রত্যাশা করেন।

 

মিছিলে সাবেক পৌর কাউন্সিলর মুজিবুর রহমান,সাবেক আহবায়ক উপজেলা ছাত্রলীগ মোঃ আব্দুর রহমান, মোঃ নুরনবী যুবলীগ নেতা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহর সাদী মোহাম্মদ শুভ, সহ সভাপতি উপজেলা যুবলীগ মোঃ সবুজ মাষ্টার, নজরুল ইসলাম ও এর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৪ সহস্রাধিক লোক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *