মাছের দাম দেড় লাখ, উৎসুক জনতার ভিড়

শামসুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পৌরসদর বাজারে ২৫ কেজি ৪শ গ্রাম ওজনের একটি বাগাই মাছ এনেছেন দুই মৎস্য ব্যবসায়ী। তারা মাছটির দাম হাকাচ্ছেন দেড় লাখ টাকা। যা কেজি প্রতি পড়বে ৬ হাজার টাকা।

 

বিশাল আকৃতির মাছটিকে ঘিরে রয়েছে উৎসুক জনতার ভিড়। দেড় লাখ টাকা দামের মাছের কথা শুনে অনেকেই আসছেন মাছটিকে এক নজর দেখার জন্য।

 

মাছ ব্যবসায়ী মোস্তফা জানান, মাছটি তাড়াইল উপজেলার পুরুরা এলাকায় নদী থেকে ধরা হয়েছে। সেখান থেকে মোস্তফা ও সুজন তারা দুই মাছ ব্যবসায়ী মঙ্গলবার দুপুর দুইটার দিকে ক্রয় করে এনেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৭টা) মাছটি বিক্রি হয়নি। ক্রেতারা সর্বোচ্চ মূল্য বলেছেন ৫২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *