মেসিকে আড়াই হাজার কোটিতেও ছাড়েনি বার্সা

ফুটবল বিশ্বে মেসি নামটি কমবেশি সবার কাছেই প্রিয়, মেসির খেলা ভালো নাগেনা এমন মানুষ খুজে পাওয়া যাবেনা। ক্লাবগুলোর কাছেও মেসি একটি লোভনী খেলোয়ার, তাকে দলে ভেড়াতে অনেক ক্লাবই চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হয়নি।

 

১৪ বছর আগে আর্জেন্টাইন সুপারস্টারকে দলে ভেড়াতে রেকর্ড অর্থের প্রস্তাব দেয় সিরিআ জায়ান্ট ইন্টার মিলান। তবুও সেই সময়কার উঠতি তারকাকে ছাড়েনি কাতালানরা। লোভনীয় অর্থ পাওয়ার সুযোগ থাকলেও সোনার ডিম পাড়া হাঁসকে কেউ হাতছাড়া করতে চায় না। বার্সেলোনার জন্য লিওনেল মেসি তেমনিই একজন।

 

২০০৬ সালে মেসির প্রতিভা আঁচ করতে পেরেছিলেন ইন্টারের সেই সময়কার সভাপতি মাসিমো মোরাত্তি। ১৯ বছর বয়সী খেলোয়াড়কে পেতে ২৫০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় আড়াই হাজার কোটি টাকার বেশি) খরচ করতে চান। লোভনীয় অর্থ পেয়েও মন গলেনি বার্সা প্রধান হুয়ান লাপোর্তের। তিনি এক বাক্যে ‘না’ বলে দেন ইতালির ক্লাবটিকে।

 

লাপোর্ত চাইতেন, বার্সার হয়েই দীর্ঘদিন খেলুক মেসি। তাই রাতারাতি ধনী হওয়ার সুযোগ নেননি, ‘মেসির জন্য অনেক ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। এর মধ্যে ইতালিয়ান সিরিআর ইন্টার মিলান অন্যতম। মোরাত্তি আমাকে ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় ওই সময় (২০০৬ সালে)। আমি রাজি হয়নি। এক বাক্যে না বলে দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *