Home প্রধান খবর দেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫২৫

দেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫২৫

0
60

নজর২৪, ঢাকা- নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৫২৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৬৪ হাজার ৯৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

 

একই সময়ে সুস্থ হয়েছে আরও দুই হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৮০ হাজার ৭১১ জন করোনা থেকে সুস্থ হলো।

 

সোমবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৫৬৫টি। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৭২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা ২৭ লাখ ৭২ হাজার ৭০১টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬.৪৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং নারী ১১ জন।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here