নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ‘বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি।’
রোববার (২৯ নভেম্বর) দুপুরে হক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল।
বঙ্গবন্ধু নয়, আমরা ভাস্কর্যের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন, কখনও কোনোভাবে এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচারণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।
ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে মাওলানা মামুনুল বলেন, ‘কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যু নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে শান্তিপ্রিয় ইসলামপ্রেমী তওহিদি জনতা। ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা যেকোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনৈসলামিক সংস্কৃতি হওয়ায় আলেমসমাজ এর প্রতিবাদ করছে। সেই সূত্রে আমিও ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধাচারণ করে বক্তব্য তুলে ধরেছি।
কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে, এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন, – বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।’
সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে উস্কে দেওয়ার অভিযোগ করে বলেন, আমি নানামুখী ষড়যন্ত্রের শিকার। আমি আশা করব, এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। সেইসঙ্গে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও সৈয়দ ফজলুল করিম পীরসাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে কৃত কটূক্তি ও বিষোদগারের বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবেন। শুক্রবার স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমে আসা বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে আটক ২৩ বন্দীদের অনতিবিলম্বে মুক্তি দেবেন।
মাওলানা মামুন আরও বলেন, ‘অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধ রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই।
আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর পায়তারা চালাচ্ছে। এ জন্য জামায়াত-শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
