মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন গ্রামের মো. লাল মিয়া (৪৫)।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধায় উপজেলার লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ঘটনাস্থল থেকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
