বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান হতে দেবো না: নওফেল

নজর২৪, চট্রগ্রাম- সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে মন্তব্য করে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান হতে দেবো না।

 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরের চান্দগাঁও এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ অস্থিতিশীল হলে অনেক অস্ত্র ব্যবসায়ীর লাভ। তারা এখানে অস্ত্র ব্যবসা করবে। আফগানিস্তানে করে যেমন। আমরা বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান হতে দেবো না।

 

তিনি বলেন, আমরা বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। সেখানে আমাদের সমৃদ্ধি হবে। সেখানে সহনশীলতা থাকবে। সেখানে শান্তি থাকবে।

 

শুধু পয়সা ইনকাম করলে শান্তি আসে না। পৃথিবীর অনেক দেশে অনেক অর্থ আছে, কিন্তু শান্তি নেই। স্থিতিশীলতা না থাকলে মানুষে মানুষে সদ্বভাব না থাকলে, বৈষম্য বেশি থাকলে শান্তি আসে না। যোগ করেন তিনি।

 

নওফেল বলেন, ‘রাসুলের (সা.) কোনো হাদিসে আপনারা দেখবেন না- তিনি বলেছেন যে, দ্বীন কায়েম করার জন্য রাজনীতি করো। কিন্তু আজকে অনেকে এটা করছে। এটা করে আমাদের যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, আমাদের নারী সমাজকেও এই বিষয়টা নানানভাবে মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে তাদের পিছিয়ে দিচ্ছে।’

 

শিক্ষা উপ-মন্ত্রী বলেন, ‘আমার দ্বীন, আমার ঈমান, এটা আমার কাছে অত্যন্ত পবিত্র। আমার ব্যক্তিগত বিষয়। এর মাধ্যমে মহান আল্লাহর সঙ্গে আমার রুহানী সম্পর্ক তৈরি হয়। এটা নিয়ে আমি রাজনীতি করতে পারি না।’

 

নওফেল বলেন, ‘সব পর্যায়ে আমাদের সংবিধানে নির্দেশিত মূলনীতিগুলোর চর্চা করতে হবে। জাতির পিতা সহনশীল, ধর্ম নিরপেক্ষ সমাজের স্বপ্ন দেখিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। তার আদর্শ যদি আজকে ভুলণ্ঠিত হয়, তাহলে কোনো বিনিয়োগের সুফল আমরা পাব না। কারণ অরাজকতা, অস্থিতিশীলতা, হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গায় এই বাংলাদেশ ভরে যাবে। নিজেদের শিক্ষিত ও প্রশিক্ষিত করার মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনার যে দুয়ার শেখ হাসিনা সরকার খুলে দিয়েছে, সেখানে আমাদের ঢুকে পড়তে হবে। নিজেদের উন্নত করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *